ডিজিটাল স্ক্রিনের যুগেও সময় বলার পুরনো অভ্যাস বদলায়নি

ডিজিটাল স্ক্রিনের যুগেও সময় বলার পুরনো অভ্যাস বদলায়নি

প্রতিবার কেউ যখন ইংরেজিতে বলে "o'clock", আসলে সে বলছে "of the clock"। ছোট্ট এই সংকোচনের (contraction) পেছনে লুকিয়ে আছে সময় মাপা নিয়ে এক পুরনো জটিলতা।

"O'clock" শব্দটি এসেছে মধ্য ইংরেজি বাক্যাংশ "of the clokke" থেকে, "on the clock" থেকে নয়. যদিও অনেকে মনে করে "on the clock" থেকে। রেকর্ড অনুযায়ী ইংরেজরা "of the clock" বলে আসছে ১৩০০ শতক থেকেই। ১৫৯৯ সালে শেক্সপিয়রের "As You Like It" নাটকের একটি চরিত্র প্রশ্ন করে "what is't o'clock?" এবং আরেকটি চরিত্র উত্তর দেয় "there's no clock in the forest."। এটি প্রমাণ করে শব্দটি ততদিনে "O'clock" মঞ্চের সংলাপেও স্বাভাবিকভাবে জায়গা করে নিয়েছিল।

কিন্তু "of the clock" বলে specify করার দরকারই বা পড়ল কেন? যান্ত্রিক ঘড়ি ইউরোপে ছড়িয়ে পড়ার আগে সময় মাপার অন্য পদ্ধতি চালু ছিল, যেমন মঠের "canonical hours" বা সূর্যঘড়িভিত্তিক সময়সূচি। সেসব পদ্ধতিতে দিনের আলোকে নির্দিষ্টসংখ্যক ভাগে ভাগ করা হতো, ঋতু যাই হোক না কেন। ফল দাঁড়াত এই যে গ্রীষ্মে এক "ঘণ্টা" দীর্ঘ হতো, শীতে ছোট। এই প্রেক্ষাপটেই "of the clock" বাক্যাংশটা অর্থবহ হয়ে ওঠে, এটা স্পষ্ট করত যে বলা সময়টা যান্ত্রিক ঘড়ির নির্দিষ্ট-দৈর্ঘ্যের ঘণ্টা অনুযায়ী, সূর্যের অবস্থান বা পুরনো ভাগ-করা দিনের হিসাবে নয়।

আর "clock" শব্দটি নিজেই এসেছে মধ্যযুগীয় ল্যাটিন "clocca" থেকে, যার অর্থ "ঘণ্টা" বা বেল। কারণটা সহজ, প্রথম দিকে জনসাধারণের কাছে সময় পৌঁছাত গির্জার ঘণ্টার আওয়াজে, কোনো ডায়ালের কাঁটা দেখে নয়।

তাহলে পরের বার যখন কারো মুখে "o'clock" শোনা যাবে, সেটা আসলে শতাব্দী প্রাচীন এক স্পষ্টীকরণ, সূর্যের সময় নয়, এসেছে যন্ত্র গড়ি থেকে ।

সূত্র

  • Merriam-Webster. "The Origin Of O'clock." n.d.
  • Etymonline. "O'clock - Etymology, Origin & Meaning." n.d.
  • Wiktionary. "o'clock." n.d.
  • Today I Found Out. "Why We Say "O'Clock"." n.d.
  • William Shakespeare. "As You Like It, Act 3 Scene 2." 1599 (event), n.d. (published).
  • University of Cambridge (NRICH Maths). "A Brief History of Time Measurement." n.d.
  • Etymonline. "Clock - Etymology, Origin & Meaning." n.d.
#BigganPotro#ভাষার_ইতিহাস#একটাউদ্ভটপ্রশ্ন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।