তিন অজানা অ্যাসিরিয়ান রাজার সন্ধান পেলেন গবেষকরা, বাদ পড়েছিলেন ইতিহাস থেকে

তিন অজানা অ্যাসিরিয়ান রাজার সন্ধান পেলেন গবেষকরা, বাদ পড়েছিলেন ইতিহাস থেকে

অ্যাসিরিয়ার শাসকদের নাম ও রাজত্বকাল ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়েছিল একটি নথিতে। ইতিহাসবিদরা দীর্ঘদিন ধরে এই তালিকাকে ধরে নিয়েছিলেন প্রাচীন এই সাম্রাজ্যের প্রতিটি শাসকের সম্পূর্ণ ও নির্ভুল রেকর্ড। ২০২৬ সালে প্রকাশিত এক গবেষণাপত্র বলছে, সেই ধারণা ভুল ছিল। গবেষকদের দাবি, তালিকা থেকে অন্তত তিনজন রাজার নাম বাদ পড়ে গিয়েছিল, আর তা সত্যি হলে অ্যাসিরিয়ার ইতিহাসের একটা অংশ নতুন করে লিখতে হতে পারে।

এই তালিকাকে এতদিন প্রশ্নাতীত ধরে নেওয়ার একটা বড় কারণ ছিল এর সঙ্গে জড়িয়ে থাকা একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। অ্যাসিরিয়ার রেকর্ডে খ্রিষ্টপূর্ব ৭৬৩ সালের একটি বিদ্রোহের বছরে একটি সূর্যগ্রহণের উল্লেখ পাওয়া যায়। ইতিহাসবিদরা দীর্ঘদিন সেই গ্রহণকেই প্রাচীন নিকট প্রাচ্যের গোটা ইতিহাসের সময়রেখা বাঁধার আলম্ব হিসেবে ব্যবহার করে এসেছেন। এমন একটা যাচাইযোগ্য মহাজাগতিক ঘটনার সঙ্গে জড়িত থাকা তালিকাকে সহজে কেউ প্রশ্ন করার কথা ভাবেনি।

কিন্তু সময়রেখার একটা বিন্দু নির্ভুল হলেই যে গোটা তালিকা নিখুঁত হবে, তার নিশ্চয়তা নেই। গবেষকরা এখন যুক্তি দিচ্ছেন, এই তালিকা থেকে তিনজন রাজা বাদ পড়ে গিয়েছিলেন। মানে দাঁড়ায়, দীর্ঘদিন ধরে “সম্পূর্ণ” ধরে নেওয়া এই নথিতে আসলে ফাঁক ছিল। অ্যাসিরিয়ার শাসকদের একটা অধ্যায় এতদিন ইতিহাসের পাতা থেকেই বাদ ছিল, অথচ কেউ সেটা খেয়াল করেননি।

এই গবেষণা প্রাচীন ইতিহাসের একটা সাধারণ কিন্তু জরুরি সত্যিও সামনে আনে। দীর্ঘদিন ধরে টিকে থাকা কোনো নথিই চূড়ান্ত নয়, যতক্ষণ না নতুন প্রমাণ সামনে আসে। গবেষক রা কিছু শিলালিপি খুঁজে পান যার মধ্যে একটিতে নাম মুছে ফেলে তার ওপর পুনরায় লেখা হয়েছে এবং অন্য একটিতে নাম থাকার জায়গায় খালি লাইন রয়েছে।

আবিষ্কারটি শুধু তিনটি নাম যোগ করার বিষয় না। এটি মনে করিয়ে দেয়, “সরকারি” বা “প্রতিষ্ঠিত” ইতিহাস মানেই সম্পূর্ণ ইতিহাস নয়। দীর্ঘদিন ধরে চূড়ান্ত রেকর্ড ধরে নেওয়া একটি তালিকার মধ্যেও ভুলে যাওয়া নাম লুকিয়ে থাকতে পারে, একেবারে চোখের সামনে। তিন রাজার এই গল্প সেই ফাঁকা জায়গাতেই চাপা পড়ে ছিল এতদিন।

সূত্র

  • Journal of Cuneiform Studies. "Three New Kings of Assyria." 2026.
  • Yale News. "Watch the Throne: Uncovering three new kings of Assyria." 2026.
  • University of Münster. "Assyria's Hidden Kings." 2026.
  • Encyclopaedia Britannica. "Eclipse." n.d.
#BigganPotro#ইতিহাস#অ্যাসিরিয়া

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।